খুলনা | শুক্রবার | ২২ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ নরসিংদী থেকে মূল আসামি গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ২২ মে ২০২৬


চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোঃ ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়।
গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে পুলিশ মানিকছড়ি ও কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ