খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ২৩ মে ২০২৬


আজ শনিবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয় ওই অফিস আদেশে।
ওই আদেশের পর অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মনে করেছিলেন, আগামীকাল বিদ্যালয় খোলা থাকবে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

প্রিন্ট

আরও সংবাদ