খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গ নিয়ে একদিনে মৃত্যু ১৩, ছাড়াল ৫০০

খবর প্রতিবেদন |
০৩:২৭ পি.এম | ২৩ মে ২০২৬

 

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫১২ শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে বরিশালের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশাল ও ময়মনসিংহে একজন করে শিশু মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া সারা দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৯৪ শিশু।

প্রিন্ট

আরও সংবাদ