খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৪:১৯ পি.এম | ২৩ মে ২০২৬


খুলনার একটি ঘের থেকে ওমর ফারুক রা‌ব্বি (৩২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার একটি ঘেরে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত ওমর ফারুক রাব্বী মোস্তর মোড় এলাকার ভাড়া বাসায় বসবাস করতো। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। নিহত যুবকের মাথায় ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার রাতে যেকোনো সময় তাকে প্রতিপক্ষ হয়তো গুলি করে হত্যার পর ঘেরে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ​হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ