খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিতলমারীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি |
০৬:০০ পি.এম | ২৩ মে ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনাতয়নে এ কর্মী শিক্ষা শিবির হয়। শিক্ষা শিবিরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান প্রধান অতিথি এবং জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

চিতলমারী উপজেলা জামায়াতে আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান মল্লিক, নায়েবে আমির মাওলানা আব্দুল অদুদ, সহ-সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন, চিতলমারী উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, জামায়াতে ইসলামী মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলনা মাসুম বিল্লাহ ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ সোহেল শেখ, উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার আল জুয়েল ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাকা মিয়া।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান গাউস, মোঃ আনিসুর রহমান গাজী, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান। এছাড়া দিন ব্যাপী এ কর্মী শিক্ষা শিবির উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ ডেলিগেট উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ