খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনার সাবেক সিটি মেয়রের স্ত্রীর মৃত্যুতে কেসিসি প্রশাসকসহ বিভিন্ন সংগঠনের শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ২৪ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশন- কেসিসি’র নির্বাচিত প্রথম মেয়র প্রয়াত এড. তৈয়েবুর রহমানের স্ত্রীর মৃত্যুতে অব্যাহত ভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক বিবৃতি দিয়েছেন।
কেসিসি : খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম শেখ তৈয়েবুর রহমানের সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন  প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু । শোক বার্তায় প্রশাসক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
খুলনা শিশু হাসপাতাল : খুলনা শিশু ফাউন্ডেশনের আজীবন সদস্য (৮৪) ও কেসিসির সাবেক মেয়র মরহুম শেখ তৈয়বুর রহমানের সহধর্মীনি লায়লা রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন খুলনা শিশু হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, উপ-তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ মুনির হোসেন, সিনিয়র কনসালট্যান্ট ডাঃ শাহ্ মুরাদুর রহমান, আরএমও ডাঃ মোঃ মাজহারুল ইসলাম, আইএমও ডাঃ আরিফুল কামালসহ অন্যান্য কনসালট্যান্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডালিয়া সুলতানা এবং কর্মচারীবৃন্দ।
এমইউজে : সাবেক মেয়র মরহুম শেখ তৈয়বুর রহমানের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে) নেতৃবৃন্দ । 
বিবৃতিদাতারা হলেন এমইউজে খুলনা ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধক্ষ্য এএইচএম শামীমুজ্জামানসহ নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র সাবেক ভারপ্রাপ্ত সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বাগেরহাট জেলা কল্যাণ সমিতি : অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি আব্দুল জব্বার মোল্লা, সমিতির সভাপতি শেখ মুহাম্মদ সাহেব আলি, সহ-সভাপতি এস এম রুহুল আমিন ও আফরোজা আক্তার মঞ্জু, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান, শেখ রেজাউল করিম, শেখ সারাফাত আলী দুলু, শেখ সিদ্দিকুর রহমান, শেখ শওকত আলী, এসএম গোলাম কিবরিয়া, সাইফুল আলম বাদশা, কাজী দেলোয়ার হোসেন, মোরশেদ উদ্দিন, আমিনুল এহসান, এস এম কুদরত এ ইলাহী, এড. একেএম শহিদুল আলম, ডা. একেএম শরিফুল আলম, চৌধুরী হালিমা আক্তার, হোসনে আরা চাঁদনী, শাহিনা আক্তার, মোল্লা দাউদ আলী, তরফদার তৈয়েবুর রহমান, মল্লিক নুরুল ইসলাম ও হেমায়েত হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ