খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

লক্ষ্য অর্জনের শহীদ জিয়া ভিডিপি গঠন করেছিলেন

‘টেকসই উন্নয়নের স্বার্থে নারী ও পুরুষকে সমান ভাবে শক্তিশালী করতে হবে’

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ২৪ মে ২০২৬


যশোর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীজেলা কার্যালয়ে ৫০জন ভিডিপি মহিলা সদস্যাদের ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ তরফদার আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট  কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। নারীরা এখন আর শুধু পরিবারের গন্ডিতে সীমাবদ্ধ নন, তারা সমাজ উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর এই ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্স নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, নারী ও পুরুষ একই পাখির দু’টি ডানা। সুতরাং, টেকসই উন্নয়নের স্বার্থে এ দু’টি ডানাকে সমানভাবে শক্তিশালী করতে হবে। আপনারা নিজেদের যোগ্যতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সমাজ পরিবর্তন করে দিতে পারেন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা সৃষ্টি, নারী ও শিশু সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক কার্যক্রমে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ মানুষকে আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে। এসব লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভিডিপি গঠন করেছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনাথীদের মাঝে প্রশিক্ষন সনদপত্র প্রদান করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ