খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে খুলনা জেলা বিএনপি’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ২৪ মে ২০২৬


খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল শনিবার অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল খ্যাত খুলনা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও কার্যকর জনকল্যাণমুখী ভূমিকা রাখবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনস্বার্থ রক্ষায় খুলনা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ