খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালনে মানববন্ধন খুলনায় অধিকারের

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২৪ মে ২০২৬


গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। গুমের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া এখনও গুম থাকা ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আর তারা জীবিত না থাকলেও সেটিও রাষ্ট্রীয় ভাবে তাদের পরিবারকে জানাতে হবে। এটি করতে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা কায়েম হবে এবং গুমের সাংস্কৃতি ফিরে আসবে। 
দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিট আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সরকারের কাছে এসব দাবি জানানো হয়। ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব ও সপ্তাহের বিবৃতি পড়ে শোনান ‘অধিকার’ খুলনা ইউনিটের ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কে এম জিয়াউস সাদাত।  
মানববন্ধনকালীন সমাবেশে বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলাদার, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,  ব্লাষ্ট খুলনা শাখার উপদেষ্টা এড. অশোক কুমার সাহা, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, মানবাধিকার কর্মী শেখ আব্দুল হালিম ও খুলনা জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক। 
উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা শাখার কো-অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, চ্যানেল ওয়ান’র খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, খুলনা জেলা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি এস এম সোরহাব হোসেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মিশারুল ইসলাম মনির, আবু হারুনর রশীদ, এড. মোঃ শহিদুল ইসলাম, অধিকার’র হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক এম এ আজিম,  মোঃ রায়হান মোল্লা, সাকিল আহমেদ, জিএম রাসেল, মোঃ মোস্তফা কামাল রিপন, সোহেল আহমেদ, শিক্ষক মাহবুবুল হক, ইমরান হোসেন, আসাদুর রহমান নান্না, মানবাধিকার কর্মী স্নিগ্ধা সুলতানা মুন্নি, পাপিয়া খাতুন, নাবা আক্তার শারমিন ও বুশরা আমেনা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ