খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে নগর বিএনপি’র প্রস্তুতি সভায় মনা

দেশের ক্রান্তিকালে রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার পাদপীঠে আলো ছড়িয়েছিলেন শহীদ জিয়া

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ২৪ মে ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের এক ক্রান্তিকালে রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার পাদপীঠে আলো ছড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। স্বাধীনতা-উত্তর সময়ে যখন দেশে নৈরাজ্য, দুর্ভিক্ষ, সহিংসতা ও গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছিল, তখন জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে তাকে নেতা হিসেবে গ্রহণ করেন।
তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর দেশে শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা বিরল। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তাঁর যুগান্তকারী পদক্ষেপগুলো আজও মানুষের মনে অম্লান হয়ে আছে।”
গতকাল শনিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গৃহীত ৬ দিনের কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. মনা আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন জিয়াউর রহমান। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, যার ফলে বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা ও মত প্রকাশের সুযোগ পায়।
সভায় আরও বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ড্যাব নেতা ডাঃ রফিকুল হক বাবলু, মহানগর শ্রমিক দলের আহŸায়ক মোঃ মজিবর রহমান, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, রকিবুল ইসলাম মতি, ইস্তিয়াকি আহমেদ ইস্তি, কেএমএ জলিল ও জাহিদুর রহমান রিপন প্রমুখ। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহŸান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ