খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাট শ্রমিকদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৯ পি.এম | ২৪ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন পাট শ্রমিকরা।

কাঁচা পাটা রপ্তানি বন্ধের প্রতিবাদে গত ১৯ মে থেকে দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পাট শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৪ মে) সকাল ১০ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দুপুর সাড়ে ১২টায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কর্মসূচি স্থলে উপস্থিত হন। কথা বলেন আন্দোলনরত শ্রমিক ও জুট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে। প্রধানমন্ত্রী দ্রুতই কাঁচাপাট রপ্তানির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন এমন আশ্বাসে কর্মসূচি থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কাঁচা পাটা রপ্তানি এবং বন্ধ জুট মিল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। শ্রমিকদের বাঁচাতে খুব দ্রুতই সমাধানের সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ