খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামপালের ফয়লাহাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০৫:৩০ পি.এম | ২৪ মে ২০২৬


রামপালের ফয়লাহাটে জামে উঠেছে কুরবানির পশুর হাট। উপজেলা প্রশাসনের নিরাপত্তায় পশু বেচাকেনায় সস্তিতে রয়েছে বিক্রেতারা। তবে ক্রেতা সংকটে ভুগছেন বড় গরুর খামারিরা। আজ রোববার (২৪ মে) উপজেলার ফয়লাহাটে গিয়ে দেখা গেল এমন চিত্র।

প্রশাসনের কর্মকর্তা, গরু খামারি ও ক্রেতাসাধারণের সাথে কথা বল জানা গেল এসব তথ্য। গরু ক্রয়ে আসা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, এ উপজেলায় একমাত্র পশুর হাট ফয়লাহাট। এখানে উপজেলার খামারিরা ছাড়াও গরুর বিক্রেতারা পশু নিয়ে আসেন। ছোট গরু ও ছাগলের ক্রেতা বেশি থাকলেও বড় গরুর খামারিরা পড়েছেন বিপাকে। শুধু বিপাকে নয়, গরু বিক্রি না হলে লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হবে। এতে করে তাদের লাভের বদলে লোকসানে পড়তে হবে। তবে তারা আশা করছেন শেষ মুহুর্তে ক্রেতা পাওয়া যাবে। বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত নিরাপত্তার পশু বেচাবিক্রি হচ্ছে। পুলিশ ও আনসার নিরাপত্তা দিচ্ছে। জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ মেডিকাল টিম কাজ করছে। উপজেলা প্রশাসনের বিশেষ করে উপজেলা ভূমি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকে বাজারের মেইন পয়েন্টে বসে খাস আদায়ের তদারকি করছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, আসন্ন ঈদ উল আজহা ২০২৬ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় পশু কেনাবেচা চলছে। জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন, ভেটের্নারী মেডিকাল টিম, পুলিশ ও আনসারসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা তদারকি করছেন। আশা করি নির্ভীঘ্নে খামারিরা ও পশু ক্রেতাসাধারণ পশু ক্রয় করতে পারবেন। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ