খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চিতলমারী প্রতিনিধি |
০৬:৩১ পি.এম | ২৪ মে ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ৯টায় এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতি, বিষয়ভিত্তিক কুইজ, বিতর্ক ও কাবিং প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের ৩৮টি ইভেন্টে মোট ১৪৬ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস তালুকদার, প্রভাত হালদার, সুবির কুমার, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামূল হক মুন্সি ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী রাণী বাড়ই, এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহিতুল ইসলাম, পুরাতন কালশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুল ইসলাম, আড়–য়াবর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফেরদাউস হোসেন, সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিলি মজুমদার ও জাকিয়া খানম প্রমূখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ