খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিলু আহবায়ক, বাবু সদস্য সচিব

খুলনায় ভলিবলের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি গঠন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫৬ এ.এম | ২৫ মে ২০২৬


খুলনা জেলার ভলিবলের হারানো ঐতিহ্য আবারো ফিরিয়ে আনার লক্ষে প্রাক্তণ ভলিবল খেলোয়াড়বৃন্দের সমন্বয়ে “ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি, খুলনা” গঠন করা হয়েছে। এ লক্ষে খুলনাসহ বাংলাদেশের ভলিবল জগতের পুরধা মরহুম আয়েছ খানের বাড়ীতে গত ২১ মে এক সভা অনুষ্ঠিত হয়। 
সভায় ভলিবলের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষে মাঠ পর্যায় থেকে রাইজিং খেলোয়াড়দের সংগ্রহ করে প্রশিক্ষণসহ খুলনা জেলার ভলিবল লীগ নিয়মিত অনুষ্ঠানের উপর ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত খেলোয়াড়দের মধ্য হতে প্রাক্তণ খেলোয়াড় এস এম মনিরুল ইসলাম নিলু কে আহবায়ক ও সালাউদ্দিন খান বাবুকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ১ মাসের মধ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনসহ খুলনা জেলা ভলিবল এসোসিয়েশনের সাথে আলাপ আলোচনা করে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবেন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তণ খেলোয়াড় রেজাউল করিম, তাইবুর হাসান মুক্তা, মোঃ ইসহাক, মোঃ মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান লিটু-১, মঈনুল ইসলাম, রাকিবুল ইসলাম লিটু-২, মোজাহিদুল ইসলাম মুন্না, শাহিন ইকবাল টিটু, হরসিত বিশ্বাসসহ আরো অনেকে।

প্রিন্ট

আরও সংবাদ