খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ গ্রেফতার ৩ ধর্ষক কারাগারে

খবর প্রতিবেদন |
০২:৩৪ এ.এম | ২৫ মে ২০২৬


সাভারে এক গৃহবধূকে (১৬) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করেছেন আদালত।  এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম রানা (৩৬), সাকিব (২০) ও মজিবুর রহমান (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ সাভারের কাউন্দিয়া এলাকায় তার বাবা মা ও স্বামীর সঙ্গে বসবাস করতেন। গৃহবধূকে বাসায় রেখে বৃহস্পতিবার (২১ মে) রাতে পরিবারের অন্যান্য সদস্যরা মিরপুর- ১ এ ওরশের মেলায় যায়। সেই সুযোগে দিবাগত রাত ৩টার দিকে সাইফুল ইসলাম ও সাকিব ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের বাইরে মজিবুর, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও একজনকে পাহাড়ায় রেখে যায়। পরে ওই গৃহবধূকে সাইফুল ও সাকিব পালাক্রমে ধর্ষণ করেন। এরপরে বাইরে থাকা তিনজনসহ ওই গৃহবধূর কক্ষে পাঁচজন প্রবেশ করেন। পরে গৃহবধূর আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর শুক্রবার (২২ মে) সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে গৃহবধূর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে ওই গৃহবধূর মা বাদী হয়ে শনিবার (২৩ মে)  সন্ধ্যায় চারজনের নামসহ একজনকে অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 
এ ঘটনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আরমান আলী বলেন, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। অপর দিকে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কোর্ট পরিদর্শক কামাল হোসেন বলেন, আজকে (রোববার) তদন্তকারী কর্মকর্তা অনুপস্থিত থাকায় মামলার শুনানি হয়নি। আগামী ২ জুন ধার্য করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হবে। সন্ধ্যায় গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
 

প্রিন্ট

আরও সংবাদ