খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিতদের বিপিজেএ জেলা শাখার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৭ এ.এম | ২৫ মে ২০২৬


খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রিপন, পাঠাগার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল রানা, নির্বাহী কমিটির সদস্য বাপ্পি খান, মোঃ হেলাল মোল্লা, ফটো সাংবাদিক বাহাউদ্দিন বাহার, তুফান গাইনসহ কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ