খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্দোলনরত শ্রমিকদের সামনে কেসিসি প্রশাসক মঞ্জু

জনবান্ধব ও শ্রমিক বান্ধব এ সরকার বন্ধ কল-কারখানা চালু করতে অঙ্গীকারাবদ্ধ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৮ এ.এম | ২৫ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকারকে জনবান্ধব ও শ্রমিক বান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, বন্ধ কল-কারখানা চালু করা প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার পূরণে বন্ধ কল-কারাখানা চালু করতে ইতোমধ্যে ষাট হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।  কেসিসি প্রশাসক গতকাল রোববার দুপুরে নগরীর দৌলতপুরে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ের সামনে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক কাঁচা পাট রপ্তানির উপর থেকে শর্তহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিনা নোটিশে কাজ বন্ধ থাকাকালীন ক্ষতিপুরণ আদায়ের দাবিতে শ্রমিক সংগঠন দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। 
প্রশাসক শ্রমিকদের উদ্দেশ্যে আরো বলেন, পাট খুলনার প্রাণ। পাট রাপ্তানি বন্ধ হলে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকবৃন্দ বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়। কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং কাঁচা পাট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে জুন মাসের দুই তারিখ সভা আহবান করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। মাননীয় প্রধামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাট মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তির প্রতি আস্থা রেখে কেসিসি প্রশাসক আন্দোলন স্থগিত করার আহŸান জানালে আন্দোলনরত শ্রমিকবৃন্দ আগামী ০১ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন।

প্রিন্ট

আরও সংবাদ