খুলনা | সোমবার | ২৫ মে ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে দ্রুত পশুবর্জ্য অপসারণের পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি নির্দেশ কেসিসি প্রশাসকের

খবর বিজ্ঞপ্তি |
০২:৫২ এ.এম | ২৫ মে ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পশু কোরবানি করার জন্য নগরীর একত্রিশটি ওয়ার্ডে একশ’ চল্লিশটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত স্থানসমূহে পশুবর্জ্য সংরক্ষণের জন্য কেসিসি’র পক্ষ থেকে বস্তা সরবরাহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পশুবর্জ্য অপসারণসহ নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন। 
কেসিসি প্রশাসক গতকাল রোববার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এ অনুদান প্রদান করেছেন। অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ২৮জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসি’র মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়– দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশ’ ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকালে সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত ১০টায় মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। একটি গ্রীণ ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রশাসক আগামীতে দৈনিক দুইবার শহর ঝাড়ু দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে উল্লেখ করেন এবং নগরীর ২২, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে জোয়ারের পানি প্রবেশ বন্ধে স্লুইচ গেটসমূহ মেরামত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। তিনি ৭শ’ ২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ