খুলনা | মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চামড়া নষ্ট ঠেকাতে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৪:০২ পি.এম | ২৫ মে ২০২৬

 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশিদ বলেছেন, কোরবানির বাজারের মন্দাভাব কাটিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছাবে পশু বিক্রি। মানুষ সাধারণত ঈদের দুই থেকে তিন দিন আগে থেকে পুরোদমে পছন্দের পশু ক্রয় করতে শুরু করেন। বর্তমানে যে মন্দাভাব রয়েছে সেটি থাকবে না। সরকারের দেয়া লক্ষ্যমাত্রায় পৌঁছাবে পশু বিক্রি।

আজ সোমবার (২৫ মে) দুপুর কুমিল্লা আদর্শ সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অধিকাংশ চামড়া নষ্ট হয় চামড়া ছাড়ানোর ভুল কৌশলগত কারণে এখন সঠিক সংরক্ষণের অভাবে। তবে এবার চামড়া নষ্ট ঠেকানো ও ন্যায্য দাম নিশ্চিত করতে ২২ হাজার মানুষকে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে প্রশিক্ষণ দিয়েছে সরকার।’

এর আগে তিনি কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাঁচটি ধান কাটার যন্ত্রসহ ২৮টি কৃষি যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ