খুলনা | মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

খবর প্রতিবেদন |
০৬:২৫ পি.এম | ২৫ মে ২০২৬



সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে ফেরানো হয়।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এদের দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াতে গিয়ে আটকে পড়ার পর দেশটির ডিটেনশন সেন্টারে বন্দী থাকা ১৭৪ জনকে বাংলাদেশিকে একইভাবে গত ২৩ এপ্রিল দেশে ফেরানো হয়। এরপর গত ১৯ মে আরও ১৭০ বাংলাদেশিকে দেশটি থেকে ফেরায় সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে এদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে লিবিয়া থেকে দেশে ফেরত বাংলাদেশিদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সবাইকে জানানোর জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রিন্ট

আরও সংবাদ