খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোংলা নদীতে পন্টুন ও ঘাট নির্মাণের দাবিতে পারাপার ঘাটের সামনে মানববন্ধন

মোংলা প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৫ মে ২০২৬


মোংলা নদীতে পারাপারের জন্য অবিলম্বে পন্টুন স্থাপন, ঘাট নির্মাণ এবং টেকসই সমাধানের লক্ষে ঝুলন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোংলা নদী পারাপার ঘাট চত্বরে সার্ভিস বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং মোংলা নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্র্নি জেনারেল মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি এ্যাটর্র্নি জেনারেল ফর বাংলাদেশ মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ, কবি আফরোজা হীরা, নাগরিক নেতা হান্নান সরদার, নারীনেত্রী রাফিয়া জাহান মিশু, লাইজু, সার্ভিস বাংলাদেশ’র মহাসচিব ডাঃ মেজবা, মোঃ আলামিন, ইয়ুথ লিডার রিয়াজুল ইসলাম, মেহেদী হাসানসহ আরো অনেকে। 
সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন চরম জীবনের ঝুঁকি নিয়ে মোংলা নদী পার হয়ে ইপিজেড, বন্দর ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে কর্মে যোগদান করে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কর্মজীবি মানুষ। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে এখানে একটি সেতু নির্মাণের দাবি থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা বিলম্বিত হচ্ছে। এরই মধ্যে নদী পারাপারের একমাত্র ঘাটটিও ভেঙে যাওয়ায় যাত্রীরা নদীতে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।
মানববন্ধনে সহকারি এ্যাটর্র্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে মোংলা নদী পারাপারের জন্য পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের কাজ। মোংলা নাগরিক সমাজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ঈদের ছুটির মধ্যেই পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের দাবি জানান। তিনি টেকসই সমাধান হিসেবে মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ নির্মাণের দাবি জানান। 
উল্লেখ্য গত ১০ মে মোংলা বন্দর কর্তৃপক্ষ’র সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি’র আহŸানে স্টেক হোল্ডারদের মোংলা নদীর পারাপার জটিলতা নিরসনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এক সপ্তাহের মধ্যে মোংলা নদীর দুই পারে গ্যাংওয়েসহ পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাগেরহাটের ডিসিকে সভাপতি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডবিউটিএ, মোংলা পোর্ট পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটির কার্যক্রম ধীরগতি হওয়ায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন থেকে বক্তারা আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক দ্ব›দ্ব পরিহার করে অতি দ্রুত প্রতিমন্ত্রী ও বিভাগীয় কমিশনারের দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।

 

প্রিন্ট

আরও সংবাদ