খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেশবপুরে ছাগল হাটায় ট্রাক পার্কিংয়ে বাঁধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলা

কেশবপুর প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৫ মে ২০২৬


কেশবপুরে কোরবানির ছাগলের পশুর হাটে গরুর হাটের গাড়ি পার্কিং-এ বাঁধা দেওয়ায় ছাগল হাটের দায়িত্বশীল পৌর বিএনপি ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গনি বিশ্বাসের পুত্র ওবায়দুল হক (৫৪) এর উপরে হামলা করে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। সোমবার দুপুরে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওবায়দুল হক। 
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কোরবানির পশুর হাটে ছাগল হাটে প্রচুর ভীড়ের মধ্যে একটি পশুবাহী গাড়ি ছাগল হাটের মধ্যে পার্কিং করছিলো। যার কারণে ক্রেতা সাধারণে খুব অসুবিধা হচ্ছিল। একসময় ছাগলের হাটের দায়িত্বশীল ওবায়দুল হক বিশ্বাস তাদের বাঁধা নিষেধ করেন। এসময়ে পৌর সভার আলতাপোল ওয়ার্ডের মৃত নাজির বিশ্বাসের পুত্র সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু (৪৫), আলি হোসেন বিশ্বাসের পুত্র আমজাদ হোসেন বিশ্বাস (৩৫) ও তরিকুল ইসলাম (৩৮) এর নেতৃত্বে একদল ব্যক্তি ওবায়দুল হকের উপরে লাঠি সোঠা নিয়ে হামলা করে তাকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে। হামলার সময়ে তাদের বাঁধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর ওবায়দুল হক হামলাকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। 
এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছাঃ রেখসোনা খাতুন বলেন, কোরবানির পশুর হাটে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ