খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে তীব্র গরমে পথচারীদের পানি পান কর্মসূচি পালন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২৫ মে ২০২৬


আশাশুনিতে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি পান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি ব্রীজের মুখে বাসস্ট্যান্ডে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা জামায়াতের উদ্যোগে বাসস্ট্যান্ডে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
এমপি উপস্থিত পথচারী, ব্যবসায়ী, ভ্যানচালক, মোটর সাইকেল চালক, মিনিবাস চালক ও যাত্রীদের মাঝে এক বোতল করে বিশুদ্ধ ঠান্ডা মাম পানি প্রদান করেন। এছাড়া আশাশুনি বাজারের সকল সড়কে ঘুরে ঘুরে ভ্যান থেকে পানি বিতরণ করা হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুছ, কর্ম পরিষদ সদস্য আলমগীর পিন্টু, এড. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও এমপির পিএস শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ