খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২৫ মে ২০২৬


পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রোববার বিকাল সাড়ে ৩টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, এসআই ফিরোজ হোসেন,  উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, ড. অধ্যক্ষ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইয়াহিয়া ইকবাল, জাকির হোসেন প্রিন্স, আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, গরু-ছাগলের হাট ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা, সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অতি উচ্চ শব্দে বাদ্যযন্ত্র ব্যবহার রোধ, কোরবানির চামড়া ন্যায্যমূল্যে বিক্রি করার সুযোগ রক্ষা, মাংস বন্টনে অসহায় গরীব, ওয়াপদার বাঁধ ও খোলা স্থানে বসবাসকারী নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ঈদ আনন্দ অটুট রাখতে উদ্যোগ নেয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ