খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠুর ৯ম শাহাদাৎবার্ষিকী পালিত

ফুলতলা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২৬ মে ২০২৬


ফুলতলা উপজেলা বিএনপি’র সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুর ৯ম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা জি এম রকিবুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা সেলিম সরদার, কাজী আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান মোল­া নান্না, মরহুম মিঠুর স্ত্রী জোবায়দা খান শুরভী, আহসানুল হক লড্ডন, মোঃ জামাল হোসেন ভূঁইয়া, মোঃ ইব্রাহীম সরদার, মোতাহার হোসেন কিরণ, ইদ্রিস মোল্যা, মোঃ আনিছুর রহমান পলাশ, আলমগীর সরদার, শরিফুল ইসলাম মিকু, আঃ হালিম শেখ, আঃ রউফ গাজী, আলমগীর হোসেন, টিটো জমাদ্দার, আনিছুর রহমান রনি, তোতাউর রহমান, আশানুর মোল­া, সোহাগ জমাদ্দার, লিটন গাজী, শ্রমিক নেতা জাহিদুর রহমান লাভলু, ছাত্রনেতা আল আমিন সানা, ফয়সাল হোসেন, সিরাজ গাজী, মোঃ খলিল গাজী, বিল­াল হোসেন, মহিলা নেত্রী মিতা পারভীন, ইয়াসমিন ভূঁইয়া, মোঃ জাহিদ হোসেন, আওয়াল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ