খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাটকেলঘাটায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্য নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ২৬ মে ২০২৬


পাটকেলঘাটা গণেশপুর গ্রামের সাবেক ইউপি সদস্য খায়রুল কাগুজি (৫০) গতকাল সোমবার বিকেল ৪টার দিকে তাল গাছ থেকে পড়ে নিহত হয়েছেন। জানা গেছে খলিষখালী ইউনিয়নের সাবেক সদস্য ও গণেশপুর গ্রামের মৃত আব্দুল খালেক কাগুজির ছেলে খায়রুল কাগুজি গতকাল বিকেল ৪টার দিকে গণেশপুর মাঠে তার নিজ তাল গাছে তাল পাড়তে ওঠেন। মাঝ পথে গিয়ে পা পিছলে খায়রুল নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ