খুলনা | বুধবার | ২৭ মে ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহাদাৎবার্ষিকীতে জেলা বিএনপি’র আহবায়ক মন্টু

শহীদ আলাউদ্দিন সরদারকে হত্যার পরও তার আদর্শিক স্বপ্ন বাধাগ্রস্ত করতে পারেনি ঘাতকেরা

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২৬ মে ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্রদল থেকে শুরু করে ফুলতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক; পরবর্তীতে খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন পর্যন্ত সরদার আলাউদ্দিন মিঠু ছিলেন জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী ও নিরলস পরিশ্রমী কর্মী। তিনি ইউপি চেয়ারম্যান থেকে ফুলতলা উপজেলা পরিষদের সর্বাধিক জনপ্রিয় চেয়ারম্যান হয়ে জননন্দিত জননেতায় পরিণত করেছিলেন নিজেকে। জনগলের ভোট-ভাতের অধিকার আদায়ে আমৃত্যু বিএনপি’র আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সরদার আলাউদ্দিন মিঠুর জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে তাঁকে হত্যা করেছে সন্ত্রাসীরা; তারপরও বিএনপি’র নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় তাঁর আদর্শিক স্বপ্ন বাধাগ্রস্ত করতে পারেনি। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শহীদ আলাউদ্দিন সরদার মিঠুর স্বপ্ন পূরণে জনগণের দ্বোরগড়ায় মৌলিক সেবা পৌঁছে দিচ্ছে, দেবে ইনশাআল্লাহ্। তাই যতোদিন বাংলাদেশ থাকবে- ততোদিন বিএনপি থাকবে, যতোদিন বিএনপি থাকবে-ততোদিন শহীদ সরদার আলাউদ্দিন মিঠু ফুলতলাবাসীর হৃদয়ে থাকবে।
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ সরদার আলাউদ্দিন মিঠুর ৯ম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেল ৫টায় ফুলতলা উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য জি এম রফিকুল হাসান ও শহীদের সহোদর সেলিম সরদার, বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, শহীদের সহধর্মিণী জুবাইদা খানম সুরভী, বিএনপি নেতা আহসানুল হক লড্ডন, জিএম হারুন অর রশীদ, জামাল হোসেন ভূঁইয়া, মোতাহার হোসেন, আনিচুর রহমান পলাশ, মোঃ ইদ্রিস মোল্লা, আঃ রউফ গাজী, টিটু জমাদ্দার, ইব্রাহিম সরদার, রবিউল ইসলাম, মিতা পারভীন, আলমগীর সরদার, আলমগীর হোসেন, ফয়সাল হোসেন, আঃ সাত্তার ও ইয়াসমিন ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা বিএনপি’র প্রয়াত সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপারসন অবিসাংবাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সুস্থ্য দীর্ঘায়ু থেকে বাংলাদেশকে আধুনিক স্বনির্ভর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ