খুলনা | বুধবার | ২৭ মে ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

খবর প্রতিবেদন |
০১:৩৮ পি.এম | ২৬ মে ২০২৬

 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়।

এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত।

আর ভারতে সেন্টার ফর সিমমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা স্পষ্ট বুঝতে পারেন।

প্রিন্ট

আরও সংবাদ