খুলনা | বুধবার | ২৭ মে ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খবর প্রতিবেদন |
০৩:১৪ পি.এম | ২৬ মে ২০২৬

 

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখেন তিনি। এ সময় বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

প্রিন্ট

আরও সংবাদ