খুলনা | শুক্রবার | ২৯ মে ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোংলায় পলিথিন মোড়ানো ঝুপড়ির বদলে নতুন ঘর পেলেন অসহায় নারী হিরা আক্তার

মোংলা প্রতিনিধি |
০৬:৫৫ পি.এম | ২৯ মে ২০২৬


মোংলায় পলিথিনে মোড়ানো ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করা হিরা আক্তার নামের এক অসহায় ও আশ্রয়হীন নারীকে নতুন বসত ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিতমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। আজ শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় নবনির্মিত ঘরটির ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ঘরটি সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল ও নিজস্ব অর্থায়নে তিনি এই টেকসই আবাসন নিশ্চিত করার ব্যবস্থা করেন।

জানা যায়, চরম দরিদ্র ও অসহায় হিরা আক্তার দীর্ঘদিন ধরে পৌর শহরের ৯নং ওয়ার্ড সিগনাল টাওয়ার এলাকায় একটি ভাঙা জরাজীর্ণ ঘরে অতি কষ্টে দিনাতিপাত করছিলেন। বর্ষা ও রোদের হাত থেকে বাঁচতে ঘরটির চারপাশে পলিথিন মোড়ানো ছিল। মোংলায় সফরকালে এমন করুণ দৃশ্য প্রতিমন্ত্রীর চোখে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে ওই নারীর জন্য নিজস্ব খরচে একটি সুন্দর ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘর উদ্বোধন শেষে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নেতৃত্বের মূল দর্শনই হলো দেশের একজন মানুষও যাতে গৃহহীন বা মৌলিক অধিকারবঞ্চিত না থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের প্রতিটি ভাগ্যবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব। হিরা আক্তারের দুর্দশা দেখে আমার সাধ্য অনুযায়ী এই ক্ষুদ্র প্রয়াস করেছি এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন ঘর ও মাথার ওপর স্থায়ী মাথা গোজার ঠাইপেয়ে আবেগাপ্লুত হয়ে হিরা আক্তার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পলিথিনের ঘরে একটু বৃষ্টি হলেই পানিতে সব ভেসে যেত। আজ আমার নিজের একটা ভালো ঘর হলো, আমি অনেক খুশি। আল্লাহ যে আমাকে মাথা গোজার টাই করেছিল, তাকে তোমার দরবারে ঠাই করে দিও বলে প্রতিমন্ত্রীকে দোয়া করলেন ন তুর ঘর পাওয়া অসহায় হিরা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও পৌরসভার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘর হস্তান্তর শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ