খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
১১:০৮ এ.এম | ৩০ মে ২০২৬


খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহরুজ্জামান মোর্ত্তজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।

আজ শনিবার (৩০ মে) ফজরের পরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রিন্ট

আরও সংবাদ