খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেবাননে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরাইল, নিহত ১৪

খবর প্রতিবেদন |
১১:৫৮ এ.এম | ৩০ মে ২০২৬

 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণপ্রান্তে স্থল অভিযানের তীব্রতা কয়েক গুণ বাড়িয়েছে ইসরাইল। সীমান্ত থেকে লেবাননের ৩০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইসরাইলি সেনারা। গতকাল শুক্রবার (২৯ মে) দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্রাণ গেছে ১৪ জনের।

ইসরাইলের উত্তর সীমান্তে আইডিএফের ৩৬ নম্বর ডিভিশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে বৈরুত ও বেকা উপত্যকাতে অভিযান বাড়াচ্ছে ইসরাইলি বাহিনী।

এদিকে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের তথ্যমতে, গেল ১ সপ্তাহে ১৫ শিশুর প্রাণ নিয়েছে ইসরাইলি সেনারা। হামলায় আহত হয়েছেন অন্তত ৬২ জন।

প্রিন্ট

আরও সংবাদ