খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় শিশু ও নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৮:২০ পি.এম | ৩০ মে ২০২৬


খুলনার সোনাডাঙ্গা কাঁচা বাজারের পাশে ভাড়া বাসা থেকে নানী ও নাতির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার দারুল আমান মহল্লা সুজুকি কর্ণার গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন নানী বেবি বেগম (৬৫), নাতি ও শামীম ব্যাপারী (১২)।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটেছে। নানী বেবি বেগম ও বড় নাতি শামীমের লাশ পাওয়া গেছে। তবে অন্য নাতি মোস্তাকিম এখনও নিখোঁজ রয়েছে। আমরা তার সন্ধান করছি।

প্রিন্ট

আরও সংবাদ