খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ০১ জুন ২০২৬

 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও তিন শিশুর। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৭৯ জনের।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৮ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৪৫ শিশু হামে আক্রান্ত হয়েছে ও হামের উপসর্গে ১ হাজার ১৩৪ আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ১৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৭ হাজার ৯০২ রোগী, যাদের মধ্যে ৫৩ হাজার ৭২২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

প্রিন্ট

আরও সংবাদ