খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৫ এ.এম | ০২ জুন ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা-২০২৬” সফলভাবে সম্পন্ন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহ, মাঠ ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
মোল­া খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সাইফুল রহমান মিঠু, কাওসার চৌধুরী, রিংকু, রকিব মলি­ক, আসাবুর রহমান, আবু সাঈদ, ফরিদ, আনোয়ার মালেক, মিকাইল, সাইফুল, রবিউল হোসেন, নাইমুল হক পলাশ ও তারিকুল ইসলামসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জানানো হয়, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মোট ১৫টি ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা গ্র“পভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ