খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ০২ জুন ২০২৬


মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ছাত্রদল। আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানিয়েছে, কর্মসূচিতে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। খুলনা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিতে সংবাদ সংগ্রহ এবং চিত্র ধারণের জন্য খুলনায় কর্মরত সকল সম্মানিত সাংবাদিক ও আলোকচিত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ