খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামপালে নিষিদ্ধ যুবলীগ নেতা এখলাসের ঘাতক মাইজে শিকদার গ্রেফতার

রামপাল প্রতিনিধি |
০১:০১ এ.এম | ০২ জুন ২০২৬


রামপালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা এখলাস গাজী হত্যার ঘটনায় ঘাতক মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে প্রযুক্তির মাধ্যমে আসামিকে সনাক্ত করে দ্রুত আটক করা হয়েছে।
উল্লেখ, গত রোববার বেলা ১১টার দিকে সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করে। সোমবার বিকেলে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় ও রামপাল থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি রাজিব আল রশিদ। তবে তিনি বলেছেন তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা রাতে মামলা করবেন।

প্রিন্ট

আরও সংবাদ