খুলনা | বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

খবর প্রতিবেদন |
০২:১৯ পি.এম | ০২ জুন ২০২৬


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘পাগল’ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী, সোমবার হওয়া ওই ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষা ব্যবহার করেন এবং ইসরায়েলের সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা নিয়ে তিনি তীব্র আপত্তি জানান।

ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতির কারণে সবাই এখন ইসরায়েলকে ঘৃণা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ক্ষোভে চিৎকার করেন এবং এটিকে নেতানিয়াহুর সঙ্গে তার দ্বিতীয় মেয়াদে হওয়া সবচেয়ে উত্তেজনাপূর্ণ কলগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।

এক পর্যায়ে ট্রাম্পের হস্তক্ষেপের পরই বৈরুত হামলার পরিকল্পনায় সাময়িকভাবে ‘বিরতি’ পড়ে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

তবে পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ হামলা বন্ধ না হলে বৈরুতকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে তারা দাবি করে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইসরায়েল-লেবানন সংঘাত ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

প্রিন্ট

আরও সংবাদ