খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতিসংঘের অধিবেশন সভাপতি হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবর প্রতিবেদন |
১১:২১ পি.এম | ০২ জুন ২০২৬

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২ জুন) এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।’

প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপক্ষীয় বিভিন্ন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে করবেন এবং বহুপক্ষীয় ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে কাজ করবেন।’ নতুন দায়িত্ব পালনে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের সর্বজনীন আলোচনামূলক ও নীতিনির্ধারণী ফোরাম। এর সভাপতি এক বছরের জন্য নির্বাচিত হন এবং সাধারণ পরিষদের অধিবেশনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও ঐকমত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খলিলুর রহমানের এই নির্বাচনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

প্রিন্ট

আরও সংবাদ