খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ

কয়রা প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ০২ জুন ২০২৬


কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে জোর পূর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ঐ ইউনিয়নের সামাদ শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ। 
লিখিত বক্তব্য তিনি জানান, একই এলাকার বাগালি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হোসেন, জাফর, হাসানুর, ইমরান, ফিরোজ, বাবু জাহাঙ্গীরসহ ২০/২৫ জন গত ১ জুন সকালে আমার মৎস্য ঘের লুটপাট এবং বাসা ভাঙচুর করে। আমি ৭/৮ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় এজারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইকবাল হোসেনের সাথে আমাদের পূর্ব শত্র“তা রয়েছে। তারই জের ধরে সে প্রতিনিয়ত আমাদের নানাবিধ ক্ষতি করার চেষ্টা করে আসছে। বর্তমানে আমি যে মৎস্য ঘেরটি ভোগ দখলে আছি, ঐ মৎস্য ঘেরটি করতে হলে ইকবাল হোসনেকে ৫০ হাজার টাকা দিতে হবে জানিয়ে দেয়। আমি সেই টাকা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে তিনি। এমতাবস্থায় পূর্ব শত্র“তার জের ধরে গত ১ জুন রাতে আমার মৎস্য ঘেরে দলবলসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বেআইনিভাবে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ লুটপাট করে ও ঘরে থাকা বিভিন্ন মালামাল করে নিয়ে যায়। এতে করে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে। পরবর্তীতে আমি জানতে পেরে আমার মৎস্য ঘেরে প্রবেশ করতে গেলে আমাকেসহ আমার ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করে। পরে আমাদের চেঁচামেচিতে স্থানীয় লোকজন এেেস ঘটনাস্থল হতে আমাদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 
তবে অভিযোগের বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন বলেন, আমি ঘটনার সাথে কোন প্রকার জড়িত ছিলাম না। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন বিষয়টি জানতে পেরে প্রকৃত ঘটনাটি জানার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ