খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুরশিদ আলমকে নিয়োগের প্রতিবাদে

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৮ পি.এম | ০২ জুন ২০২৬


বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রাহকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার  সামনে ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, আবু তালোব প্রমুখ। মানববন্ধনে কযেকশ নারী ও পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে প্রদর্শন করেন।
মানববন্ধন থেকে ব্যাংকটির চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ