খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোল্লাহাটে দু’ভাইয়ের সংঘর্ষে সাবেক পুলিশ কর্মকর্তা আহত

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০২ জুন ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোঃ ওয়ালিউল্লাহ (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে আকস্মিক এই সংঘর্ষের মাঝে পড়ে তিনি এই নির্মম আঘাতের শিকার হন। মঙ্গলবার দুপুরে উপজেলার গাওলা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ গতকাল ঐ বাড়িতে তার বোনের মেয়ের বিবাহ পরবর্তী দাওয়াতে অংশগ্রহণ করেন। এসময় দুই ভাইয়ের পক্ষদ্বয় হঠাৎ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি শান্ত করতে এবং উভয় পক্ষকে থামাতে যান সাবেক এই পুলিশ কর্মকর্তা। এসময় কয়েকজন তার উপর হামলা করে । এতে তার মাথায় আঘাত লেগে গুরুতর জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়েছিলেন ওয়ালিউল্লাহ সাহেব। কিন্তু পরিবেশ এতোটাই উত্তপ্ত ছিল যে, কেউ তাঁর পরিচয় বা বয়সের তোয়াক্কা না করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও তাঁর স্বজনরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভাইয়ে ভাইয়ে দ্ব›েদ্বর জেরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এর মধ্যে পড়ে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট

আরও সংবাদ