খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্ত দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি প্রশিক্ষণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০২ জুন ২০২৬


আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের বাস্তবায়নে ও সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় এবং নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা লিলিয়ান ফন্ডস-এর অর্থায়নে পরিচালিত রেজিলেন্স বিগিনস এট হোম প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায়ট বুধহাটায় বাংলাদেশ নাজেরীন মিশন হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
পরিবারের সদস্য এবং যুব সিপিপি এবং ইমপ্যাক্ট গুপের সদস্যদের নিয়ে প্রশিক্ষনে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভারগণ যুব, সিপিপি এবং ইমপ্যাক্ট গ্রæপের সদস্য। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকল্পের প্রজেক্ট ট্রেইনার অফিসার মোঃ আফতাবুর জ্জামান ও সিবিয়ার অফিসার করবী স্বর্নকার। প্রশিক্ষনে দূর্যোগ ও ঝুঁকি ধারনা, স্থানীয় দুর্যোগ, ঝুঁকি সনাক্তকরণ, বিপদ আপন্নতা সনাক্তকরণ, দুর্যোগ প্রস্তুতিতে সম্পদ কি, পরিবারিক সম্পদ, এলাকাবাসির সম্পদ, স্থানীয় পর্যায়ে দূর্যোগ প্রস্তুতি/ ঝুঁকি ব্যবস্থাপনা, আগাম সতর্কবার্তা, পারিবারিক দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা, তাৎক্ষনিক কিট প্রস্তুত, প্রতিবন্ধীতা ও অন্তর্ভুক্তি ধারনা, দুর্যোগের পূর্বে, দুর্যোগের সময় এবং দুযোগ পরবর্তিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের বিশেষ সেবা সহকারে প্রস্তুতি ইত্যাদি বিষয়গুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিতি সকলের অংশগ্রহণের মাধ্যমে সুস্পষ্ট ধারনা প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ