খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের সিলভার জুবিলী উদযাপন

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০২ জুন ২০২৬


ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে পূর্ণমিলনী, সিলভার জুবিলী উদযাপন এবং প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। তিনি সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা ও সম্মান জানান।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হাই মোল্লা। সংবর্ধিত শিক্ষকবৃন্দ হলেন রনজিত কুমার বৈরাগী, কিরণ চন্দ্র বৈরাগী, বিধান চন্দ্র রায়, শহিদুল ইসলাম, প্রতাপ চন্দ্র মণ্ডল এবং জগদীশ চন্দ্র বাগচী। অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে শিক্ষকদের কর্মজীবনের স্মরণীয় অধ্যায়, শিক্ষার্থীদের জীবনে তাদের অবদান এবং শিক্ষা বিস্তারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। বক্তারা শিক্ষকদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং আগামী প্রজন্মকে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
 

প্রিন্ট

আরও সংবাদ