খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাটকেলঘাটায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ০৩ জুন ২০২৬


ঈদুল আযহা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় পাটকেলঘাটার তৈলকুপী ডুরি বিলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৯টি দল অংশ গ্রহণ করে। সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান সরদার, প্রাইম পাওয়ার সলুশ্যান লিঃ শ্যামলি ঢাকার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি: আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী আব্দুল আলিম, শাহীনুর রহমান গাজী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম আবু মুহিত। ঘোড় দৌড় প্রতিযোগিতায় তালার ব্লাক হর্স প্রথম স্থান অধিকার করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ