খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনালী অতীত ক্লাব খুলনার আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ০৩ জুন ২০২৬


নগরীর সোনালী অতীত ক্লাব খুলনার বিশেষ বর্ধিত সভা বুধবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতির কক্ষে ক্লাব সভাপতির শেখ মোঃ আসলামের সভাপতিত্বে আদিলুর রহমান আদিলের পরিচালনায় অনুষ্টিত হয়। বিশেষ সাধারণ সভায় ব্যাপক আলোচনা-যুক্তিতর্ক, ক্লাবের সংবিধি ইত্যাদি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত করে আগামী ৬০দিনের মধ্যে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন কমিটি গঠন ও ক্লাবকে গতিশীল করতে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।  
আহবায়ক কমিটি নিম্নরূপ আহবায়ক শেখ মোঃ আসলাম, যুগ্ম-আহবায়ক আদিলুর রহমান আদিল, মোস্তাকুজ্জামান ও যুগ্ম-আহবায়ক মোঃ মজিবর রহমান ফয়েজ, সদস্য মোঃ ইউনুস আলী গাজী, এস এম সোহরাব হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবুল হোসেন আবুল, শাহ আসিফ হোসেন রিংকু, রেজাউল আহম্মেদ রাজ, শেখ মোঃ আলমগীর হোসেন, মিনা মামুনুর রহমান, মোঃ ফিরোজ আরেফিন, হাসান তৌফিক মাহফুজ মুন্না ও সাইদ মহিউদ্দিন বাবু। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফ এম ওয়াহিদুজ্জামান, মোঃ রবিউল বারী বাবু, মোঃ আশরাফুল করিম, এম এ মোতালেব ও খালেক শিকদার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ