খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুলতলায় কাপড় আয়রণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ০৩ জুন ২০২৬


কাপড় আয়রণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুনা বেগম (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলতলার পয়গ্রামের হাফরাস্তা এলাকায়। তিনি ওই এলাকার শাহাদাত শেখের স্ত্রী। 
পারিবারিক সূত্রে জানা যায়, এশার আজান শুনে স্বামী মোঃ শাহাদাৎ শেখ স্ত্রীকে কাপড় আয়রন করতে দেখে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। ফিরে এসে স্ত্রীকে ঘরের মেঝেতে আয়রনের তার জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শকের চিহ্ন দেয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ