খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডাঃ আর কে নাথকে হেনস্তা করায় খুলনা বিএমএ’র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ০৩ জুন ২০২৬


বিএমএ’র আজীবন সদস্য বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা ডা. আর কে নাথ কে হেনস্তা করার ঘটনায় বিএমএ খুলনা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এছাড়া ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা জানান সিনিয়র এমন একজন চিকিৎসক হেনস্থা হওয়ার এই ঘটনায় খুলনার চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উল্লিখিত পরিস্থিতির প্রেক্ষিতে বিএমএ বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ