খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপসায় সন্ত্রাসীর গুলিতে বিএনপি নেতা রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদক |
০১:৪০ এ.এম | ০৩ জুন ২০২৬


রূপসায় সন্ত্রাসীর গুলিতে বিএনপি নেতা সাইনুর শেখ (৪৫) রক্তাক্ত জখম হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ গ্রাম তালতলা (বেটার দোকান) এর সামনে বসে থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়। একদল দূর্বৃত্ত তার মাথা এবং পায়ের উরুতে গুলি করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এলাকাবাসী গুলির শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় সাইনুরকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। সে তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে। কি কারনে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে ভাব বিরাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ