খুলনা | শনিবার | ০৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে শ্রমিক দলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ০৩ জুন ২০২৬


মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপি ঘোষিত চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে মঙ্গলবার এসব ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত বিশেষ সড়ক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এই পরিচ্ছন্নতা অভিযানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশরীরে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। অন্যদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহŸায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যুগ্ম-আহŸায়ক সৈয়দ আনোয়ার হোসেন, সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি মোল্লা আকরাম হোসেন, সদর থানা শ্রমিক দলের সভাপতি জিএম মাহবুবুর রহমান, সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাহুল চিশতী এবং সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
এদিকে, শাহাদাৎবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর অন্তর্গত সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহŸায়ক মোঃ মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মোঃ মিজানুর রহমান মিলটন, মোল্লা আকরাম হোসেন, রাহুল চিশতী প্রমুখ।
কর্মসূচি দু’টিতে প্রধান অতিথির বক্তব্যে এড. শফিকুল আলম মনা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের মানুষের কল্যাণ ও চারপাশের পরিবেশের উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই শ্রমিক দলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মতো জনমুখী কর্মসূচি পালন করছে। আগামী দিনেও জিয়াউর রহমানের দর্শন বুকে নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
নগর মহানগর স্বেচ্ছাসেবক দল : এ উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার মাধ্যমে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক এই পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ ইস্তি। এছাড়াও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুনতাসির আল মামুন, মাহমুদুল হাসান টিটু, মিরাজ শাহিন শুভ, মনজুর শাহীন রুবেল, সিফাত আহমেদ রিকি, ফরিদ হাসান গাজী ও বাবু মোল্লা।
কর্মসূচিতে সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেন সদর থানা শাখার সদস্য সচিব রায়হান বিন কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত সুমন, জাফর হাওলাদার, সাইফুল ইসলাম, আসিফ সরদার, ফজলুল রাব্বী রাহুল, মাহবুবুল হাসান পলাশ, আকরাম হোসেন, মিঠু খান, মোঃ ফিরোজ হোসেন, জিম, এম রাজু, গাজী পলাশ, ইমন গাজী, নজরুল সিকদার, অভি, কামাল খান, আসিফ খান, আরিফুজ্জামান রাহাত, বাদশা হাওলাদার, আব্দুর রব, রিয়াজ শেখ, লিমন ব্যাপারী, হোসেন তালুকদার এবং মনিরুল ইসলামসহ মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। অভিযান চলাকালে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে এবং একটি পরিচ্ছন্ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাতেন, সেই আদর্শকে বুকে ধারণ করেই স্বেচ্ছাসেবক দলের এই পরিচ্ছন্নতা অভিযান। আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে এমন জনমুখী ও ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

প্রিন্ট

আরও সংবাদ